1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে নিম্নচাপের প্রভাবে ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত বিরামহীনভাবে চলছে বৃষ্টি। কোথাও চাঁপাইনবাবগঞ্জ নাচোলে নিম্নচাপের প্রভাবে ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে।

শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত বিরামহীনভাবে চলছে বৃষ্টি। কোথাও মুষলধারে, কোথাও আবার টিপটিপ করে বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টিতে নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাজার, রাস্তাঘাট ও জনপদে হাঁটুসমান পানি জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, নাচোল উপজেলার বিভিন্ন এলাকার হেমত ধান, কালাই, বেগুন, পাতাকপি, ফুলকপি ও পুকুরের মাছ এসে যাওয়ার ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে।

নাচোল কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, স্মরণকালের ভয়াবহ বৃষ্টি হয়েছে নাচোল উপজেলায়। ১৭৫ মিলি। কিছু নিচু জমিগুলো নিমজ্জিত হয়েছে ; কিছু জায়গায় ধান হেলে পড়েছে। প্রায় দুই হাজার হেক্টর জমির ধান ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষকভাইদের মতামত সারাদিনে পানি অনেকটাই নেমে পড়বে। রবি ফসল আবাদ ৭-১০ দিন পিছিয়ে যাবে। কৃষকভাইদের পাশে থাকার চেষ্টা করি।

এছাড়াও নাচোল কৃষি অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী রবিবার পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। তবে রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে কৃষি অফিসার সলেহ্ আকরাম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট