1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

চন্দনাইশে আল- মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন 

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃরোকন উদ্দিন জয়, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম চট্টগ্রামের চন্দনাইশে আল- মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে সালনা জলসা ও দস্তারে ফযিলত – ২০২৫ সম্পন্ন হয়েছে। ২০ সেপ্টেম্বর (শনিবার) উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে রৌশনহাট ব্রিজ সংলগ্ন রফিক মেম্বারের মাঠে দিনব্যাপি আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আল- মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসা থেকে এবছর ১৪ জন ছাত্র দস্তারে ফজিলত প্রাপ্ত হয়েছেন। তাদেরকে সনদ ও পাগড়ি প্রদান করা হয়। এতে প্রধান মেহমান ও আখেরী মুনাজাত পরিচালনা করেন চন্দনাইশ জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের পীর সাহেব সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ মমতাজি (মা.জি.আ.)। মাহফিলের উদ্বোধক ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়নে সাবেক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম মেম্বার। প্রধান আলোচক ছিলেন পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস মাওলানা সাইফুদ্দিন খালেদ জোহাদী।

বিশেষ আলোচক ছিলেন মাওলানা নূরুল ইসলাম জোহাদী, মাওলানা আলী আহমদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবদুর রহমান পটুয়াখালী, মাওলানা আব্দুল কাদের, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, মোহাম্মদ লোকমান গনি বাবুল, মোঃ শাহাবুদ্দিন মিয়া, মোঃ কামাল মোস্তফা প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ জমির উদ্দিন, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম ফাহিম ও হাফেজ মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন।

এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, মিলাদ, সিরাত নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট