1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

গ্লোবাল টিভি অফিসে হামলার প্রতিবাদে খুলনায় সাংবাদিক সোসাইটির মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. খুলনা……………………………

 

ঢাকায় গ্লোবাল টিভির অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) উদ্যোগে খুলনার ফুলতলার বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ শে জুন সোমবার বিকাল ৪.৩০ টায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিএমএসএস এর উপদপ্তর সম্পাদক রেজোয়ান হোসেন রাজার পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাসচিব মোঃ সুমন সরদার,সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান তাপস বিশ্বাস, যুগ্ম মহাসচিব গ্লোবাল টিভির খুলনা প্রতিনিধি আনিসুর রহমান মুন্সী, খানজাহান আলী প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাথী তালুকদার, উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আমিনুর রহমান, কাটাখালী প্রেসক্লাবের সভাপতিএইচ এম নাসিরুদ্দিন, ফুলতলা উপজেলার প্রেসক্লাবের সভাপতি শামসুর রহমান খোকন, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি শিহাবউদ্দিন রুবেল, খানজাহান আলী প্রেসক্লাবের সহসভাপতি মোড়ল মুজিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, সহসম্পাদক সেলিম হোসেন, সোসাইটির সাহিত্য প্রকাশনা সম্পাদক ও ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারি কবি বিলাল হোসেন মাহিনী, সোসাইটির উপ আইসিটি সম্পাদক ও ভৈরব চিত্রা রিপোর্টার ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক রবিউল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য জসিমউদদীন বাচ্চু, কামাল হোসেন, আশরাফুল আলম, রবিউল ইসলাম,ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক মেহেদী হাসান ইরান,সদস্য প্রণয় দাস বাপ্পা, বিএমএসএস এর নির্বাহি সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য মামুন হাসান সহ যশোর, খুলনা, বাগেরহাট, নড়াইলের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা গ্লোবাল টিভির অফিস ও সংবাদকর্মীর উপর হামলাকারী মুন্নাসহ সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।#

সান/০৮

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট