1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের

গোদাগাড়ীতে আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ নভেম্বর (রবিবার) দিবসটি উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সমবায়ের গুরুত্ব তুলে ধরা এবং সমবায়ীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমবায় কার্যক্রমের প্রসার ঘটানো এবং সমবায় সমিতিগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার আহ্বান জানান তাঁরা।

অবশেষে, আন্তর্জাতিক সমবায় দিবসের গৃহীত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট