1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে গৃহহীন ও ভুমিহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

কালীগঞ্জে গৃহহীন ও ভুমিহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো.ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী ঘোষিত ৫ম দফায় (দ্বিতীয় ধাপে) সারাদেশে ১৮ হাজার ৫ শত ৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিতে দুই কক্ষ বিশিষ্ট ঘর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. ইমাম রাজী টুলু এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আমজাদ হোসেন।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, উপজেলা সহকালী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ ও স্থাণীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তরের সাথে সাথে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের সোমবাজারস্থ আশ্রায়ণ প্রকল্পের ৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘড় হস্তান্তর করেন। ইতিপূর্বে এ উপজেলায় ১৪৯ জন ভুমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘড় হস্তান্তর হয়েছে। আজ ৬টি ঘর হস্তান্তরের মধ্যদিয়ে উপজেলায় সর্বমোট ১৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘড় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট