1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
WHRO’ র নতুন যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন ভোলার কৃতি সন্তান মোঃ মহিউদ্দিন খন্দকার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

WHRO’ র নতুন যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন ভোলার কৃতি সন্তান মোঃ মহিউদ্দিন খন্দকার

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ভোলা, চরফ্যাশন প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (ডব্লিউএইচআরও) এর কেন্দ্রীয় কমিটি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মোঃ মহিউদ্দিনকে সংস্থাটির যুগ্ম মহাসচিব পদে মনোনীত ও অনুমোদন করেছে। সংস্থাটির পক্ষ থেকে ইস্যুকৃত এক আনুষ্ঠানিক চিঠিতে এই নিয়োগ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয় যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও জাতিসংঘভুক্ত বিশ্ব মানবাধিকার ও উন্নয়ন সংস্থার সাথে জোটবদ্ধ নিবন্ধিত এই সংস্থাটি দেশ-বিদেশে নির্যাতিত ও নিপীড়িত মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নিয়োগপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মোঃ মহিউদ্দিনকে সম্বোধন করে চিঠিতে বলা হয়েছে, “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন বিশ্বাস করে আপনি অত্র সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মকৌশল, কর্মসূচি পরিচালনার সাথে প্রতিটি অঞ্চলে নির্যাতিত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, ধর্ম, বর্ণ, গোত্র, জাতি-উপজাতির নির্যাতিত সমাজকে সহায়তা প্রদান এবং মানবাধিকারের মধ্যে তাদের প্রকৃত মৌলিক অধিকার প্রতিস্থাপন নিশ্চিত করবেন।” সংস্থাটির সর্বোচ্চ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে এই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

পাশাপাশি, মানবাধিকার প্রতিষ্ঠা ও সংস্থার কার্যক্রম পরিচালনায় তাঁর আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানুষের মৌলিক, সামাজিক ও পারিবারিক অধিকার সংরক্ষণ এবং সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করাসহ বৈশ্বিক পর্যায়ে ব্যাপক মানবাধিকার কার্যক্রম পরিচালনা করে আসছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট