1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাঘায় ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি, বাঘা, রাজশাহী…………………………. আজ ( ১৯ জানুয়ারী ২০২৩) বৃহসপতিবার রাওথা(দাড়িপাড়া) গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব-৫ ৩শ’৫৫ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃতরা হলো, আকবর আলী @ ভুট্টু (৫০), পিতা-মৃতঃ কাশেম আলী, ও শাহাবুল (৩৫),  পিতা-মোঃ আতাহার আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। গ্রেফতারকৃতদের বাড়ি চারঘাটের রাওথা (দাড়িপাড়া) গ্রামে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি মোবাইল ও ৩টি সীমকার্ড উদ্ধার করা হয়।

 

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যৗ নিশ্চিত করে জানানো হয়েছে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা (দাড়িপাড়া) গ্রামস্থ মাদক ব্যবসায়ী শাহাবুল (৩৫) এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল মজুদ আছে। সেই সংবাদ সুত্রে ঘটনাস্থলের বাড়িতে পৌঁছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাদেরকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় ১৯৭৪ এর ২৫ এর (১)(ন)/২৫ ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট