1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বেহাল দশা, সংস্কারের অপেক্ষায় যাত্রীরা রানীশংকৈলে ক্লাস ফাঁকি দিয়ে পঞ্চম শ্রেণীতে ‘ক্লাস পার্টি দিনভর চলল নাচ-গান ও আড্ডা  ফলোআপ: শিবগঞ্জে  চাঞ্চল্যকর গৃহপরিচালিকা নয়নী হত্যাকান্ডের মূল আসামী মেহেবুব এ খোদা নোমানকে গ্রেফতার করেছে পুলিশ   লালপুরের পদ্মা নদীতে স্পীডবোটের মধ্যে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির উদ্যোগে যুবকদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঘায়  বিদ্যালয়ের ছাত্রীদের  স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন তানোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ  আপন চাচার বিরুদ্ধে তালার নুরু বিশ্বাস ও সাবেক যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে  অবৈধভাবে দখলের অভিযোগে  রাজশাহীতে দ্বিতীয় দিন কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: লিটন

 

# শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি………………………………..

 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল খালিদ বিন কদ্দুস (২৬) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিদ বিন কদ্দুস ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পোড়াঘাটি গ্রামের আব্দুল কদ্দুস আনোয়ারীর ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া ঢাকার গাজিপুরে একটি মাদরাসায় শিক্ষকতা করতেন বলে জানা গেছে।

পুলিশ, স্থানীয়রা ও সহপাঠী সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে বিআরটিসি বাসে কুষ্টিয়ায় আসছিলেন খালিদ। আসার সময় মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে হারুনের ইট ভাটার সামনে রাস্তা তৈরির কাজ চলছিল। ফলে সেখানে যানজটের সৃষ্টি হলে বাস থেমে ছিল। এ সময় বাস থেকে বাইরে বের হন খালিদ। পরে জ্যাম ছাড়লে বাসে উঠতে গেলে ঐ বাসের চাকায় পৃষ্ট হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, চালক ও ঘাতক ট্রাকটি আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।#

এডিট: আরজা/১২

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট