1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের কবজি কেটে ফেলেছে দূবৃর্ত্তরা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের কবজি কেটে ফেলেছে দূবৃর্ত্তরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

ক্যাপশন: মুমূর্ষূ অবস্থায় তোফাজ্জেল বিশ্বাসকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: লিটন

 

# শাহীন আলম লিটন, কুষ্টিয়া থেকে………………………..

 কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে তোফাজ্জেল বিশ্বাস (৫২) নামের এক কলেজ শিক্ষকের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দূবৃর্ত্তরা। মঙ্গলবার (৩১ মে) দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রীজের উপর হামলার এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শিক্ষক তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে। তিনি কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক।

আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রী কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক আলী হোসেন বলেন, পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ১০-১৫ জন তার উপরে হামলা চালায়। কিন্তু কি কারণে তার উপর এই হামলা করা হয়েছে তা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম জানান, আমাদের কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জেল বিশ্বাসকে কে বা কারা ধারালো অস্ত্রের আঘাতে হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কি কারণে কে বা কারা তাকে আক্রমণ করেছে তা এখনো জানা সম্ভব হয়নি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কলেজ তোফাজ্জেল বিশ্বাসের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।#

এডিট: আরজা/০৬

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট