1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় নিরাপদ আম উৎপাদন প্রশিক্ষণ কোর্স পরিদর্শন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর আগামিকাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের রাজশাহী সফর: ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থানের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রাসিক প্রশাসক কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ি থেকে ‘বোমাসদৃশ’ বস্তু ও টাইম বোমা উদ্ধার দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার

রাজশাহীর বাঘায় নিরাপদ আম উৎপাদন প্রশিক্ষণ কোর্স পরিদর্শন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহী থেকে………………………………..

বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (বাগ) এর আয়োজনে এবং কৃষি গবেষণা ফাইন্ডেশন ( কেজিএফ) এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের ১ম দিন রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মোঃ শফিকুল ইসলাম ছানার আম বাগানে নিরাপদ আম উৎপাদন কলাকৌশল কার্যক্রম সরেজমিন পরিদর্শন করানো হয়।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি) এর সাবেক ডিজি আবুল কালাম আজাদ, আঞ্চলিক ফল গবেষণা কেন্দ্র, রাজশাহীর ইনচার্জ প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. আলীম উদ্দিন ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জেলার অতিরিক্ত উপপরিচালক (শস্য) ও উক্ত কোর্সের ডিরেক্টর তৌফিকুর রহমান  এবং কোর্স কোঅর্ডিনেটর অতিরিক্ত উপপরিচালক (এল আর), খামারবাড়ি ঢাকার ড. আব্দুল কাইয়ুম ।

এ প্রশিক্ষণে রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাপাইনবাবগঞ্জ জেলার ৩০ জন বিসিএস কৃষি ক্যাডার অফিসারবৃন্দ অংশগ্রহণ করছেন। উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘার আগত অফিসারদের ফুলেল শুভেচ্ছা এবং বাঘা উপজেলার নিরাপদ আম রপ্তানি বিষয়ক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।#

এডিট:আরজা/১৬

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট