
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান মধু। বুধবার (২৫ নভেম্বর) এ পদে নির্বাচিত হওয়ায় তাঁকে বিভিন্ন মহল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মোস্তাফিজুর রহমান লিটন জানান, এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মোঃ মিজানুর রহমান মধু।
ফেডারেশন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা একই সঙ্গে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহীম বক্স দুদু এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এ দায়িত্ব পালনে সহযোগিতা ও সমর্থন জানানো ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ এবং সহযোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন এদিকে, মোঃ মিজানুর রহমান মধু কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি এবং রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে মোঃ মিজানুর রহমান মধু শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁর এ অর্জনে পরিবহন শ্রমিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে এবং সকলেই তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।#