
পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নওগাঁর পত্নীতলা উপজেলার ৭ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার দেওয়া হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।
প্রণোদনায় যা পাচ্ছেন কৃষকেরা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।
উপস্থিত ছিলেন যারা উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পারভেজ মোশারফ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, নজিপুর প্রেসক্লাবের সদস্য মামুনুর রশীদসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষক-কৃষাণীরা।
সংশ্লিষ্টরা জানান, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করাই মূল লক্ষ্য। সব মিলিয়ে পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ স্থানীয় কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।#
পত্নীতলায প্রতিনিধি প্রেরিত-