
গণপরিবহন ও জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখতে রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর শিরোইল বাস টার্মিনালে এ কর্মসূচি আয়োজন করা হয়।
ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটি (ডাস) ও বাংলাদেশ তামাকবিরোধী জোটের উদ্যোগে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)-এর সহযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হয়।
কর্মসূচির আওতায় শিরোইল বাস টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টার এবং চলাচলরত যাত্রীবাহী বাসের দৃশ্যমান স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
স্টিকারগুলোতে উল্লেখিত মূল বার্তাসমূহ:
জনসমাগমস্থল ও গণপরিবহনে ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ।
তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করলে ২ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন:
মো. রফিকুল ইসলাম তোতা, সভাপতি, রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন
মো. কুরবান আলী, দপ্তর সম্পাদক
মো. সেলিম হোসেন, সদস্য
মো. দেলোয়ার রহমান, সদস্য
এমডি আব্দুল করিম, সদস্য
সভায় বক্তারা বলেন, গণপরিবহন ও জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখতে পরিবহন মালিক ও শ্রমিকদের সচেতনতা সবচেয়ে জরুরি। নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হলে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলতে আরও উৎসাহিত হবেন।#
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রেরিত-