1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর আগামিকাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের রাজশাহী সফর: ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থানের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রাসিক প্রশাসক

বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_16908288

মোহাা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সরকারি কাজে স্থানীয় কতিপয় ব্যক্তির বাধার কারণে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার একাডেমি মোড় থেকে দেবীনগর পর্যন্ত প্রায় ২ হাজার ১০০ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণকাজ গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে চরম ভোগান্তি:

সরজমিনে গিয়ে দেখা গেছে, ড্রেনটি যে সড়কের পাশে নির্মিত হচ্ছে সেটির মাধ্যমে থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, উপজেলা পরিষদ, সাব-রেজিস্ট্রার অফিস, সোনালী ব্যাংক, বীমা অফিস এবং মাদ্রাসা-মসজিদসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। গর্ত খুঁড়ে কাজ ফেলে রাখায় এবং বৃষ্টির কারণে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। স্থানীয়রা দ্রুত এ ড্রেন নির্মাণকাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

Open photo

প্রকল্পের তথ্য ও ঠিকাদারের বক্তব্য:

পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জলাবদ্ধতা নিরসনে ‘আইইউজিআইপি’ (IUGIP) প্রকল্পের আওতায় প্রায় ৯ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ড্রেনটির কাজ শুরু করা হয়। ২,১০০ মিটারের মধ্যে ১,৮০০ মিটারের কাজ শেষ হলেও অবশিষ্ট ৩০০ মিটার অংশে বাধা দেন স্থানীয় তিন বাসিন্দা।

ঠিকাদার জাহাঙ্গীর আলম জানান, “নির্মাণকাজ প্রায় শেষের দিকে হলেও তিনজন বাসিন্দা পৌরসভার নির্ধারিত জায়গায় মাটি কাটতে বাধা দেওয়ায় কাজ বন্ধ রাখতে হয়েছে। পৌরসভা ব্যবস্থা নিলেই অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব।”

স্থানীদের আপত্তি ও প্রশাসনের প্রতিক্রিয়া:

কাজে বাধাদানকারী স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম জানান, “আমার বাড়ির মধ্যে পৌরসভার জায়গা থাকলেও দেয়ালের একদম গা ঘেঁষে ড্রেন করা হলে বসতবাড়ি ঝুঁকির মুখে পড়বে। দেয়াল থেকে একটু সরিয়ে ড্রেন নির্মাণের দাবি জানিয়ে আমরা আপত্তি তুলেছি।

Open photo

এ বিষয়ে শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, “ড্রেন নির্মাণ করতে গিয়ে পৌরসভার নির্ধারিত জায়গায় কয়েকটি বাড়ি ও একটি মসজিদের কিছু অংশ পড়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ সমস্যার সমাধান করে বন্ধ থাকা ড্রেন নির্মাণকাজ সম্পন্ন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট