1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ:
বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর আগামিকাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের রাজশাহী সফর: ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থানের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রাসিক প্রশাসক

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেশীয় মদ উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় মাদককারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে রিমন নামে স্থানীয় এক যুবক গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানের প্রেক্ষাপট ও হামলা:

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার শ্যামপুর কামারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় তারা ধস্তাধস্তি করে এবং উদ্ধার করতে আসা স্থানীয় যুবক রিমনকে কুপিয়ে জখম করে। পরবর্তীতে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের গ্রেপ্তার অভিযান:

ঘটনার পর ১৯ অক্টোবর ভোরে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই মোঃ আবু সাব্বির রাবুর নেতৃত্বে এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে শ্যামপুর চৌধুরী পাড়ার মৃত রুস্তম আলীর দুই ছেলে মোঃ খোকন ও মোঃ নাহিদ আহম্মেদ রিপনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টায় অপর পলাতক আসামি মোঃ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের বক্তব্য:

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান জানান, “মাদকবিরোধী অভিযানে গেলে মাদককারবারিরা বাধা দেয় এবং উদ্ধার করতে আসা সাধারণ মানুষের ওপর হাসুয়া নিয়ে হামলা চালায়। এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট