1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক

টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাব্বির হোসেন, নাগরপুর, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়া গ্রাহকদের কাছ থেকে সর্বমোট ৫৯ হাজার ১০০ টাকা চুরির সময় দুই নারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে সখীপুরের তালতলা চত্বর এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত দুই নারীর বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এক নারী ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পরপরই ওৎ পেতে থাকা ওই চক্রের এক সদস্য সুযোগ বুঝে তাঁর ব্যাগের চেইন খুলে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। এর কিছুক্ষণ পরেই চক্রটি অপর এক গ্রাহকের ব্যাগ থেকে আরও ৯ হাজার ১০০ টাকা চুরি করে। পর পর দুই চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিক ধাওয়া করে চক্রের দুই নারী সদস্যকে হাতেনাতে আটক করেন।

পরে তাঁদের সখীপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। জানা গেছে, সংঘবদ্ধ এই চুরি চক্রের সাথে আরও এক সদস্য জড়িত ছিলেন, যিনি ঘটনা টের পেয়ে দ্রুত সটকে পড়েন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া অপর সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট