1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন, জেলা প্রতিনিধি (নরসিংদী): নরসিংদী-৩ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিরাজুল ইসলাম মোল্লার পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ প্রদান করেন।

বর্তমানে হাইকোর্টে বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্ট স্থগিত করার নজির বিরল হলেও, আদালতের অবকাশকালীন ছুটির সময়ে হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিলেন। এ আদেশের পাশাপাশি সাবেক এই এমপিকে কেন ঋণখেলাপির তালিকায় রাখা হয়েছিল, তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট চারজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের এ আদেশের খবর নরসিংদীর শিবপুরে পৌঁছালে এলাকার হাজার হাজার সাধারণ মানুষ ও সমর্থক সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা ও তার পরিবারের সদস্যদের সুস্থতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন। সেই সাথে তারা সাবেক এই এমপির দ্রুত মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, সিরাজুল ইসলাম মোল্লা ইতিপূর্বেও শিবপুরের গণমানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেছিলেন, “আমাদের জন্মভূমি শিবপুর, আমরা শিবপুরের সাধারণ মানুষের জন্য ভালো কিছু করতে চাই। আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই, অভাব-অনটন নেই। শিবপুরবাসীর সেবা করার সুযোগ ও দোয়া পেলে ইনশাআল্লাহ আমরা এ জনপদের কল্যাণে কাজ করে যাবো।##

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট