
জি.এম.আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপি’র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫টায় ভেটখালী বাজারস্থ সাইক্লোন শেল্টারের দ্বিতীয় তলায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
রমজাননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সহিদুজ্জামান সহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সম্মানিত সদস্য আলহাজ্ব মো. আব্দুস সবুর।
অনুষ্ঠানে বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
মো. আব্দুল মজিদ, সদস্য সচিব, রমজাননগর ইউনিয়ন বিএনপি
মো. কামরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রমজাননগর ইউনিয়ন বিএনপি
অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, রমজাননগর বিএনপি ও সহকারী পিপি
শিক্ষক মো. শাহিনুর ইসলাম, মো. নূরুজ্জামান গাজী, মো. নাজমুল হুদা, মো. আবু হানিফ, পিন্টু, সবুর ঢালী, মুনসুর গাইন, সফিকুল ইসলাম, গাজী মোর্শেদ, গাজী আলম, আব্দুল হান্নান, মুনছুর গাজীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের মাঝে পারস্পরিক সমন্বয় ও ঐক্য জোরদার করা, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শক্ত কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও রমজাননগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম লিটন।