1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় ০২টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা আদিনা কলেছে দূর্ধুর্ষ চুরি,  সপ্তাহ পেরিয়ে গেলেও চোর সনাক্ত করতে ব্যার্থ পুলিশ শিবগঞ্জের পাগলা নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার  নওগাঁয় নারী হত্যার অভিযোগে ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেফতার শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ ধর্ষণ ও হত্যা ঘটনার  মামলা নেয়নি পুলিশ, প্রতিকারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শ্যামনগরে কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়  সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো বিদ্যুৎতের লোডশেডিং বাঘার আড়ানীতে রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ

শিবগঞ্জের পাগলা নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শামীম হোসেন রাজুর (২০)  লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।রাজশাহী থেকে ডুবুরি দল ২০আগষ্ট বৃহস্পতিবার  বিকেল ৪টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পাগলা নদীতে তল্লাশি  চালিয়ে বিকেল ৪টা ৩৫  শামীম উদ্দিন  রাজুর লাশ উদ্ধার করে। নিহত শামীম হোসেন রাজু শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাসশবপুর গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ২২ মিনিটে খবর আসে, শ্যামপুরের পাগলা নদীতে একজন যুবক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায় এবং কন্ট্রোল রুমের মাধ্যমে রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়।
উলখ্য যে ২০আগষ্ট দুপুর একটার দিকে শামীম উদ্দিন  রাজু ও তিন বন্ধূ  একসাথে পাগলা নদীতে গোসল করতে নেমে মাছ ধরা টাকজালের বাঁশের ওপর থেকে লাফ দিয়ে পড়লে বাকী তিনজন উঠে আসতে পারলেও রাজু পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুুঁজি করে না পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়  এবং ঘটনা স্থে ল ছুটে যায়। এ সময় তারা রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে সংবাদ দেয়।   ঘটনার সত্যতার নিশ্চিত করে শ্যামপুর ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো:রবিউল ইসলাম ও শিবগঞ্জ  ফায়ার সার্ভিস  স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহ; রফিকুল ইসলাম।  #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট