1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
Best Online Casino Australia mobile app review: seamless gameplay and secure banking options চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পঞ্চগড়ের রূপকার চিরশায়িত হলো না নিজ জেলার নয়াবাড়ি গ্রামে, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনেই দাফন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি:  সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির  উদ্দিন সরকারের মরদেহ পঞ্চগড়ে দাফনের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। বরেণ্য এ আইনজীবীর জানাজা বা দাফন তার গ্রামের বাড়িতে বাবা-মায়ের পাশে করার ইচ্ছে থাকলেও পরিবারের সিদ্ধান্তে বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনেই তাকে দাফন করা হবে। রবিবার (১২ জুলাই) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার।

তার মৃত্যুতে গ্রামের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুর নয়াবাড়িসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাড়িতে সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও তার আত্মীয়স্বজনসহ সাধারণ মানুষ ভিড় করছেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মরদেহ জানাজার জন্য পঞ্চগড়ে নেওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বিমানবাহিনীর হেলিকপ্টার উড্ডয়নে অপারগতা প্রকাশ করে, তাই পঞ্চগড়ে তার মরদেহ আনা হবে না বলে নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন।

এ দিকে জমির উদ্দিন সরকারের মরদেহ পঞ্চগড় সদর,আটেয়ারীদিকে জমির উদ্দিন সরকারের মরদেহ আনা না হলেও পঞ্চগড় সদর,আটেয়ারী ও তেঁতুলিয়ায় গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান লাবু এ প্রতিবেদককে বলেন, আজকে আমরা আমাদের অভিভাবককে হারালাম। একজন রাষ্ট্রপতি ও স্পিকার হয়েও তিনি সাধারণ জীবন যাপন করেছেন। তার একটি কাঠের ঘর ছাড়া কিছুই নেই। তার দাফন পারিবারিক কবরস্থানে হওয়ার কথা থাকলেও, পরিবারের সিদ্ধান্তে তার জানাজা ঢাকায় হবে। তবুও আমরা বিকাল সাড়ে ৫টায় গায়েবানা জানাজার আয়োজন করেছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট