1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে: এমপি ফজলুল হক মিলন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে: এমপি ফজলুল হক মিলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গাজীপুর প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) ও ১ কোটি ৭০ হাজার টাকা আমার কোন দলীয় নেতাকে নয় উপজেলার তিন হাজার দু:স্থ, অসহায় পবিবার, ১৯ টি মাদ্রাসা ও এতিমখানা এবং ৮৩টি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

এ অনুদান যথাযথভাবে ব্যবহারের জন্য উপজেলা সম্মেলন কক্ষে চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন আহবান জানান। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

অনুষ্ঠানে উপজেলার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা, নাগরী, বক্তারপুর, তুমলিয়া, জামালপুর, বাহাদুরশাদী, জাঙ্গালীয়া, মোক্তারপুর ও বাড়ীয়া মোট ১০টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা হিসেবে দু:স্থ, অসহায় সুবিধাভোগীদের মাঝে প্রত্যেক ইউনিয়নে তিনশত পরিবার মোট ১০টি পৌরসভা ও ইউনিয়নে তিন হাজার সুবিধাভোগীদের প্রত্যেককে ২০ কেজি জিআর খাদ্যশস্য (চাল), ও বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৮৩টি প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং উপজেলার ১৯টি মাদ্রাসা-এতিমখানায় ১৯ টন চাল বিতরণ করা হয়।

এসময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃলুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট