1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে এইচ এস সি পরীক্ষার প্রথম দিনে অংশ নিয়েছে এক হাজার নয়শো তিন জন শিক্ষার্থী ‎ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

মির্জাপুরে এইচ এস সি পরীক্ষার প্রথম দিনে অংশ নিয়েছে এক হাজার নয়শো তিন জন শিক্ষার্থী ‎

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ‎মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: ‎ ‎সারাদেশে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ বৃহস্পতিবার (০২ জুলাই ২৬) সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে দুপুর ১:০০ টার সময় শেষ হয়। টাঙ্গাইলের মির্জাপুরে এইচ এস সি পরীক্ষার প্রথম দিনে অংশ নিয়েছে প্রায় এক হাজার নয়শো তিন জন শিক্ষার্থী। মির্জাপুর উপজেলা শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা যায়। ‎ ‎

তথ্যমতে জানা যায়, মির্জাপুর উপজেলায় এইচ এস সি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি বিভাগের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার নয়শো ঊনচল্লিশ জন। এরমধ্যে প্রথমদিন এইচ এস সি সাধারণ শিক্ষা বোর্ড ১৭৬৭ জনের মধ্যে থেকে ১৭৩৭ জন ও কারিগরি বিভাগের ১৭২ জনের মধ্য থেকে ১৬৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এইচ এস সি পরীক্ষার প্রথমদিনে বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিল মোট ৩৬ জন পরীক্ষার্থী। মির্জাপুর উপজেলায় মোট এইচ এস সি ২টি কেন্দ্র এবং কারিগরি একটিসহ এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‎

‎এবিষয়ে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার বলেন, এবার এইচ এস সি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। এবং শিক্ষার্থীরাও স্বতস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলেই যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। ‎

‎এব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব সংবাদমাধ্যমকে জানান, যে আমরা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছি। পরীক্ষার প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে হবে। যদি কেউ পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট