1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শিবগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত ষষ্ঠীতলা নিবাসী জাহানারা বেওয়া‘র মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালপুরে ২ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

রূপসায় খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি (রূপসা): খুলনা-৪ আসনের ১৫টি ইউনিয়নের অংশগ্রহণে আগামী ৪ জুলাই শনিবার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড মাঠে শুরু হতে যাচ্ছে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট।

টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি এবং সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম।

টুর্নামেন্ট উপলক্ষে রূপসা উপজেলা বিএনপির উদ্যোগে ১ জুলাই বুধবার বিকালে উপজেলা সদর টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু। রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা উল বারী লাভলু, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস ও আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার, রয়েল আজম, সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার, বিএনপি নেতা এসএম আবু সাঈদ, ইসমাইল হোসেন, হুমায়ুন কবীর, ইউনিয়ন বিএনপি নেতা এসএম আব্দুল মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, শাহাবুদ্দিন ইজারাদার, ভারপ্রাপ্ত জিয়াউল ইসলাম বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, সেলিম রেজা, বাদশা জমাদ্দার, ফিরোজ মাহমুদ, শামীম হাসান, সৈয়দ মাহমুদ আলী, মো. সাজ্জাদ হোসেন, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, ফরহাদ হোসেন, জাহিদুল ইসলাম রবি, মিজানুর রহমান, তরিকুল ইসলাম রিপন, নাঈম আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন, কেরামত আলী, রাজু শেখ, ইব্রাহিম শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট