1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি (রূপসা): সারাদেশব্যাপী ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সরাসরি সম্প্রচার করা হয়। এরই ধারাবাহিকতায় খুলনার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে Learning Acceleration in Secondary Education (LAISE) এর আয়োজনে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক র‌্যালি, বৃক্ষরোপণ এবং উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৯ জুন (সোমবার) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে সরাসরি প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচিটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। পরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বিদ্যালয় চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দীন সেলিম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আ. কাদের।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খান আলিম হাসান, সাজ্জাত হোসেন, প্রভাষক খান মারুফুল হক, মোঃ সেলিম রেজা, মিলন দেবনাথ, ভবেশ বিশ্বাস, জয়দেব দাস, বিধান রায়, শিক্ষক মাওঃ মোঃ ইমদাদ হোসেন, তুষার কান্তি দত্ত, সন্তোষ কুমার মিস্ত্রী, বিভাষ দাম, প্রভাষ বাগচী, এসকে কুদরত আলী, মোঃ আমিনুল ইসলাম, ললিতা হালদার, সঞ্জয় কুমার মন্ডল, হেমলতা বিশ্বাস, গীতা রানী বিশ্বাস, মিতালী মন্ডল, ভারতী দাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত সবাই পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাস এবং সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট