1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

সাতক্ষীরা জেলা জিএসএ’র বিবৃতি: জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাতক্ষীরা প্রতিনিধি: সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজ-এর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, আংশিক এবং নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলন (জিএসএ)।

সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক প্রভাষক মামুনুর রহমান এবং সদস্য সচিব রুবেল গাইন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ব্যবহৃত ‘ধর্ম’ শব্দটি কোনো ব্যক্তি, সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীকে হেয়, অবমাননা বা আঘাত করার উদ্দেশ্যে ব্যবহার করেননি। বরং রাষ্ট্রের নীতি, মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে যুবসমাজকে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরার প্রেক্ষাপটেই তিনি উক্ত মন্তব্য করেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, জেলা প্রশাসকের বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে এর প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। এর ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং অপ্রয়োজনীয় বিতর্ক উসকে দেওয়া হচ্ছে। কোনো বক্তব্যকে তার সামগ্রিক প্রেক্ষাপট ও উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন করে প্রচার করা দায়িত্বশীল সাংবাদিকতা ও গণমাধ্যম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গণসংহতি আন্দোলন মনে করে, মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি তথ্য উপস্থাপনের ক্ষেত্রেও সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ সামাজিক পরিবেশের পরিপন্থী।

বিবৃতিতে সংশ্লিষ্ট সকল গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো বিষয়ে মতামত প্রদান বা প্রচার করার আগে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করা এবং বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি বজায় রাখা প্রয়োজন।

পরিশেষে, সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলন জেলা প্রশাসকের বক্তব্যকে ঘিরে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকলকে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট