1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

পোরশায় আমবাগানে মাদকবিরোধী অভিযান: ২৭০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোঃ শহিদুল ইসলাম,  পোরশা প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নওগাঁর পোরশা উপজেলায় অভিযান চালিয়ে ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ। সোমবার (৯ জুন ২০২৬) সন্ধ্যায় উপজেলার নিতপুর ইউনিয়নের দুয়ারপাল গ্রামের একটি আমবাগান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পোরশা থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নিতপুর ইউনিয়নের দুয়ারপাল গ্রামের একটি আমবাগানে মাদক ক্রয়-বিক্রয় চলছে।

এ তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে এসআই আবু জাফরের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন পিএসআই সেলিম রেজা, এএসআই তৌহিদুল ইসলাম, এএসআই মো. মিজানুর রহমান, এএসআই বিষ্ণু সিং সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজত পরীক্ষা করে ২৭০ (দুইশত সত্তর) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আটক ব্যক্তি মো. আবু সুফিয়ান ওরফে মুকুল (৪২)। তিনি উপজেলার দুয়ারপাল (ভুট্টাপাড়া) গ্রামের মৃত হানিফের ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে পুলিশ।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়াও গ্রহণ করা হবে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে নওগাঁ জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। জেলার কোথাও মাদক ব্যবসায়ী, মাদক বহনকারী কিংবা মাদক সেবনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট