1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রূপসায় র‍্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসা: খুলনার রূপসায় সামন্তসেনার পঁচার বটতলা গুচ্ছগ্রামের একটি ঘরে গত ২৭ জানুয়ারি মঙ্গলবার গভীর রাতে র্যাব-৬ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি রিভলবার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত রিভলবার ২টি। এর মধ্যে একটির মডেল made in USA, Colt model 1878 six shooter revolver.

্যাব জানায়, সম্প্রতি রূপসা ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় র্যাব-৬ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে খুলনা সদর ক্যাম্পের সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলায় গুচ্ছগ্রামে অভিযান চালায়। অভিযানে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ২টি রিভলবার উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা র্যাবের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ায় তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। তবে তারা দ্রুত অস্ত্রধারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় রূপসা থানায় সাধারণ ডায়েরি বা মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

্যাব-৬ এর কর্মকর্তা মেজর নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, পাশাপাশি কারা এসব অস্ত্রের মালিক তা শনাক্তে তদন্ত চলছে। এ সকল অঞ্চলে এখনো সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট