1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ সীমান্তে  মানবিক কারণে বিজিবি ও বি এস এফের সহযোগিতায় স্বজনের লাশ দেখতে পেল ভারতীয় নাগরিক  আত্মীয়রা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন

শিবগঞ্জ সীমান্তে  মানবিক কারণে বিজিবি ও বি এস এফের সহযোগিতায় স্বজনের লাশ দেখতে পেল ভারতীয় নাগরিক  আত্মীয়রা

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে বাংলাদেশী নাগরিকের লাশ ভারতীয় নাগরিক (আত্মীয়-স্বজনদের) দেখানো হয়েছে”। ঘটনাটি ঘটেছে ২৪ জানুয়ারী শনিবার বিকাল চারটায় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে  আজমতপুর সীমান্তে।
বাংলাদেশী মৃত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের কেতাব উদ্দিন ঝাটুর স্ত্রী ও শাহাবাজপুর ইউপি সদস্য মোঃ মুনিরুল ইসলাম (লাঠি)র আম্মা মোসাঃ রোজিয়া খাতুন।  তিনি বার্ধক্য জনিত কারণে শনিবার সকাল১০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইম্না।ইলাহির  রাজেউন)পারিবারিক অনুরোধের  প্রেক্ষিতে আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের  পরিচালক আরাফাতের  প্রচেষ্টায়  মরহুমার লাশ তার ভারতীয় নাগরিক আত্মীয়-স্বজনদের দেখানোর জন্য বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের  দায়িত্বপূর্ণ এলাকার আজমতপুর বিওপি কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে এই মানবিক বার্তাটি পৌঁছে দেন। এরই পরিপ্রেক্ষিতে বিএসএফ মরহুমার আত্মীয়-স্বজনদের দেখানোর সুযোগ করে দেন।
এ সময় বিওপি পর্যায়ের বিজিবি -বি এস এফের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট