1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ)  : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভেজাল মসলা তৈরী ও সরকারি অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এক মসলা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ ধ্বংস করা হয়েছে।
বুধবার ২১তারিখ বিকেলে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলাকায় অবস্থিত মেসার্স নিহা মুনি রাইস অ্যান্ড ওয়েল মিল চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরির  সময় মেসার্স রাইহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট