1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

ভ্রাম্যমাণ আদালত: চারঘাটে দু’টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, গুড় জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয়, রাজশাহীর উদ্যোগে অদ্য সকালে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় রায়পুর এলাকায় অবস্থিত মেসার্স মায়ের দোয়া বেকারী প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয় এবং উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও কেমিক্যাল জব্দ করা হয়।
এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন করায় পিরোজপুর এলাকায় অবস্থিত রাসেল গুড় ফ্যাক্টরীকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা মাত্র) জরিমানা এবং প্রায় দুই মণ (৮০ কেজি) ভেজাল গুড় জব্দপূর্বক ধ্বংস করা হয়।
Open photo
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী জনাব মোঃ রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় চারঘাট থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Open photo
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।  #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট