1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গোদাগাড়ী সদর উপজেলার ডাইংপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আনোয়ারুল ইসলাম দুলাল মৃত আফসার আলীর ছেলে। তিনি গোদাগাড়ী সরকারি মেডিকেল মোড় এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত একটি কর্মসূচিতে একদল ব্যক্তি হামলা চালায়। এ সময় আন্দোলনের কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে মো. আনোয়ারুল ইসলাম দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট