1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ:
শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত পবায় মিশ্র ফলবাগান ও বস্তায় আদা চাষ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জ্বালানিমন্ত্রী জমির বিরোধে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, অংশ নিচ্ছে ১২টি দল বিদেশ পাঠানোর নামে মানব পাচার ও প্রতারণা: ভালো কোম্পানিতে চাকরির ১০০% নিশ্চয়তা, সৌদিতে গিয়ে বিপাকে প্রবাসীরা! সোনামসজিদ স্থলবন্দরে ৩ দিনের অচলাবস্থা অবসান, কর্মবিরতি প্রত্যাহার করে চালু বন্দর শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। রোববার (১৮ জানুয়ারি ২৬) সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার খান।

নবীন বরণ অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির ১৬৫ জন নতুন শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকারের সভাপতিত্বে শারীরিক ও ক্রীড়া শিক্ষার শিক্ষক মো. আজাহারুল ইসলামের সঞ্চালনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, নবীন বরণ অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সবিতা রানী সরকার, সহকারী শিক্ষক মো. আবুল বাশার প্রমুখ বক্তৃতা করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নৃত্য উপভোগ করেন আমন্ত্রিত অতিথিসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট