1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ের হাটুরিয়া সাহেব বাজারে জোরপূর্বক দোকানে তালা, দখল নেয়ার চেষ্টার অভিযোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আত্রাইয়ের হাটুরিয়া সাহেব বাজারে জোরপূর্বক দোকানে তালা, দখল নেয়ার চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটুরিয়া সাহেব বাজারে একটি দোকানঘরে জোরপূর্বক তালা দিয়ে দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ আনিছার রহমান মোল্লা (পিতা: মৃত সদর উদ্দিন মোল্লা), সাং—হাটুরিয়া জানান, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে নিজ মালিকানাধীন জমিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি তার চাচাতো ছোট ভাই মৃত আজিজের ছেলে মোঃ মোজাম্মেল হক ও তার ছেলে মাহাবুব আলম হঠাৎ করে ওই দোকানঘরে তালা ঝুলিয়ে জবরদখলের চেষ্টা শুরু করে। আনিসার মোল্লার দাবি, জায়গাটি তাদের বলে অভিযুক্তরা দাবি করলেও স্থানীয় সাধারণ জনগণ, আনসার ভিডিপি সদস্য ও আমিন দিয়ে জরিপ করলে জমিটি তার মালিকানাধীন বলেই প্রমাণিত হয়। এরপরও অভিযুক্তরা বিষয়টি মানতে অস্বীকৃতি জানায়।

Open photo

এ সময় অভিযুক্তরা মারমুখী আচরণ করলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে আনসার ভিডিপির সদস্য মোঃ রমজান আলী, নবাব আলীসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও অপমান করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট