1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক: ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৫

আত্রাইয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহম্মেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে  বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫বিকেল ৪৩০মিং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি ইউনিয়নের ঐতিহাসিক বান্দাইখাড়া বধ্যভূমি থেকে শুরু হয়ে সিদ্ধসড়ির মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। র‍্যালিতে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারেক রহমানের আগমনকে স্বাগত জানান।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমানের আগমন দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় জনগণের মাঝেও এ আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট