1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামাতের মতবিনিময় সভা  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক: ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৫

শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামাতের মতবিনিময় সভা 

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃ
 শিবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে  জামাতেরএক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার ২৪ ডিসেম্বর সকাল ১১ টায় শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরী আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা কেরামত আলী।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা সাদিকুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তি শক্তিশালী করে। সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। দেশ ও জাতির কল্যাণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
এ সময় জামায়াতে ইসলামীর  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট