1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

নওগাঁর মামুনাবাদে বাৎসরিক ওয়াজ মাহফিল ও মকতুবাদ শরীফ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর মামুনাবাদ বাইপাস সংলগ্ন বোয়ালিয়া জগৎসিংহপুর এলাকায় খাস মোজাদ্দেদিয়া তরিকার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল ও মকতুবাদ শরীফ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিল পরিচালনা করেন মোজাদ্দেদে মিয়াত, মাযহারুস সুন্নাহ হযরত খাজা মোহাম্মদ মামুনুর রশীদ (র.)-এর খলিফা, তাফসীরে মাযহারীর সহঅনুবাদক এবং মামুনাবাদ খানকা শরীফের কামেলে মোকাম্মেল পীর সাহেব মুফতী মাওলানা মোহাম্মদ নাজিমুদ্দিন মাদ্দাজিল্লুহুল আলিয়া।

মাহফিলে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত ভক্ত ও অনুসারী অংশগ্রহণ করেন। মকতুবাদ শরীফ পাঠ ও ওয়াজ নসিহতের মাধ্যমে ধর্মীয় আলোচনা শেষে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট