1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীতে অ্যাম্বুলেন্সে মদ পরিবহন, আটক ৩ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ঈশ্বরদীতে অ্যাম্বুলেন্সে মদ পরিবহন, আটক ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী,পাবনা : ঈশ্বরদীতে একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করে দেশীয় মদ পরিবহনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের অবহিত করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, পাবনা শহরের শালগাড়িয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোরশেদ হাসান কিরণ (৩১), একই এলাকার জালাল শেখের ছেলে রাজ শেখ (৩০) এবং পাবনার সুজানগর উপজেলা র আন্ধারকোট গ্রামের শ্রী মাধাই শীলের ছেলে শ্রী প্রশান্ত শীল (২২)।

ঈশ্বরদী পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক মো. রাসেল হোসেন সঙ্গীয় ফোর্স এএসআই মো. আব্দুর রাজ্জাক, মো. বাবলু মোল্লা ও মো. রায়হান মিয়াসহ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত ২টা ৪০ মিনিটে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোল চত্ত¡রে চেকপোস্ট ডিউটি চলাকালে গ্রিনসিটি থেকে পাবনাগামী একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো-চ-৫১-১৮৯০) সন্দেহ হলে সেটি থামানো হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে বৈদ্যুতিক বাতি ও টর্চলাইটের আলোতে তল্লাশি চালানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে থাকা রাজ শেখকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অ্যাম্বুলেন্সযোগে মাদকদ্রব্য পরিবহনের কথা স্বীকার করেন। পরে অ্যাম্বুলেন্সের রোগী পরিবহনের সিটের নিচ থেকে ৪টি কাচের বোতল দেশীয় মদ ,   ৩টি টিনের ক্যান দেশীয় মদ (প্রতিটিতে এবং ১টি সাদা প্লাস্টিকের বোতল (ঈঅজঊড’ঝ এড়ষফ জরনধহফ এরহ, ৭৫০ এমএল) উদ্ধার করা হয়।

এছাড়াও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। আসামিরা পুলিশকে জানায়, পাবনার সাঁথিয়ার সহযোগী আসামি তুষারের সহায়তায় তারা পরস্পর যোগসাজশে এসব দেশীয় মদ ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. মমিনুজ্জামান জানান, আটক তিনজন ও পলাতক সহযোগী আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট