1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ 'কচ জাল' জব্দ ও পুড়িয়ে ধ্বংস - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
. টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ ও পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলার বিশা ইউনিয়নের উদয়পুর স্লুইচগেট ও ক্ষুদ্র বিশা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুটি অবৈধ ‘কচ জাল’ উচ্ছেদ ও পুড়িয়ে ধ্বংস করা হয়। ​

অভিযানটি পরিচালনা করেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক। ​অভিযান শেষে তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সরকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই কচ জালগুলো মাছের বংশবিস্তারে চরম বাধা সৃষ্টি করে। জনস্বার্থে এবং মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই নদী বা বিলে অবৈধ জাল পেতে মাছ ধরতে দেওয়া হবে না। ​

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। তিনি জালের ক্ষতিকর দিক উল্লেখ করে বলেন, “কচ জাল মূলত একটি মরণফাঁদ। এতে মাছের পোনা থেকে শুরু করে ডিম পর্যন্ত আটকা পড়ে বিনষ্ট হয়, যা আমাদের মৎস্য সম্পদের জন্য বিশাল হুমকি। আমরা সাধারণ জেলেদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছি।

​অভিযান চলাকালে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট