1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ​মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বক্তারা প্রবাসীদের অবদান ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন।

​ইউএনও শেখ আলাউল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের ভূমিকা অপরিসীম। তবে আমাদের মনে রাখতে হবে, কেবল জনশক্তি পাঠালেই চলবে না, দক্ষ জনশক্তি পাঠাতে হবে। কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে একদিকে যেমন নিজের আয় বাড়বে, অন্যদিকে দেশের সম্মান বৃদ্ধি পাবে। কোনো অবস্থাতেই যেন কেউ দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশ না যান, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। ​তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে এবং তাদের পরিবারের সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাদের যেকোনো সমস্যায় উপজেলা প্রশাসন সবসময় পাশে আছে। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী ভাই-বোনদের দেশপ্রেম ও সততার সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি। ​

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট