1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) দিনব্যাপী বগুড়ার সারিয়াকান্দিতে মহান বিজয় দিবস -২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস, সহকারী কমিশনার (ভুমি) আতিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান প্রমুখ।

এরপর সারিয়াকান্দি পাবলিক মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হয়। দুপুরে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট