1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা রাজশাহীর কাশিয়াডাঙা কলেজের  অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছেঃ তারেক রহমান কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খান: নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্টিত হাতপাখার বিজয় হলে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবেঃমাওলানা ইউনুছ আহমদ আত্রাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬১ পিস ইয়াবাসহ চিহ্নিত কারবারি গ্রেপ্তার আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার

রাজশাহীর গোদাগাড়ীতে এক তরুণী পুরুষ সেজে প্রেমেরে ফাঁদে ফেলে চাচীকে বিয়ে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৪৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিনোদন প্রতিবেদক …………………………………….

২২ বছর বয়সী এক তরুণী পুরুষ সেজে নিজের নাম রাখেন ফাহিম এবং তার ই চাচির সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক এরপর প্রেমের সম্পর্ক গভীর হলে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করেন দু,জনের বাড়িই রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। আজ শুক্রবার (২৭ মে)সকালে বিষয়টি জোনাজানি হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজেকে ফাহিম দাবি করা তরুণীর সাত মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়। ফাহিম পরিবর্তন আনেন নিজেকে পুরুষ হিসেবে। ঘোষণা দিয়ে ছেলেদের প্যান্ট-শার্ট পরতে শুরু করেন। চুলও ছেলেদের মতো ছোট করে কেটে রাখেছেন এরপর ১৯ বছর বয়সী দূর সম্পর্কের চাচির সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক প্রেমের টানে চাচি নিজের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান। তাঁর কোনো সন্তান নেই এরপর ১০ দিন আগে কথিত ফাহিম ও চাচি ঢাকায় পালিয়ে গিয়ে বিয়ে করেন তারপর দু’জনে ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন।

 

ফাহিমের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয় আর ফাহিমের চাচির পরিবার দু’জনকে কৌশলে বাড়িতে আনার চেষ্টা করে গতকাল বৃহস্পতিবার রাতে কথিত ফাহিম দূর সম্পর্কের ওই চাচিকে নিয়ে বাড়ি ফেরেন। তাঁরা এসেছেন—এই খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিজেকে পুরুষ দাবি করা ফাহিম আসলেই পুরুষ হয়েছেন কি না, এ নিয়ে সবার মনে দেখা দেয় সন্দেহ।

 

স্থানীয়রা কথিত ফাহিমকে ভালোভাবে জেরা করে জানতে পারেন ফাহিম পুরুষে রূপান্তরিত হননি। স্থানীয়রা নিশ্চিত হন কথিত ফাহিম নকল পুরুষাঙ্গ ব্যবহার করেন। তিনি আসলে পুরুষ নন। আজ শুক্রবার পুলিশ এসে দু’জনকেই তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। দূর সম্পর্কের চাচির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দু’জনে ঢাকায় গিয়ে বিয়ে করেছেন। তবে বিয়ের কাগজ দেখাতে পারেননি।

 

তাঁদের মধ্যে দৈহিক সম্পর্ক হলেও ফাহিম যে নকল পুরুষ সেজেছিলেন, তা টের পাননি দূর সম্পর্কের চাচি। তবে কথিত ফাহিমের বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম বলেন, ‘আজব এক ঘটনা। এরা কী বলে না বলে, কিছুই ঠিক নেই। এদের এই সম্পর্ক কোনো আইনের মধ্যেও পড়ে না। তাই জিডির ভিত্তিতে ফাহিম নাম ধারণ করা মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অন্য মেয়েটিকেও পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট