1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যদি কাউকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করি তিনি হবেন বেগম খালেদা জিয়া: সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

যদি কাউকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করি তিনি হবেন বেগম খালেদা জিয়া: সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী,পাবনা ঃ আমরা যদি কাউকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করি তিনি হবেন বেগম খালেদা জিয়া এবং প্রকৃত বিএনপি নেতা যার কাছে মানুষ নিরাপদ ও যাকে ভোট দিয়ে বিজয়ী করবে তাকে মনোনয়ন দেওয়ার আহবান জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ সোমবার দুপুরে পাকশীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ আকারে দোয়া মাহফিল ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

বিএনপির প্রবীন নেতা আব্দুস সোবহানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুর রশিদ সরদার, হাজি আজি হক,হাজি আকমল হোসেন, একরাম আলী হাজি,আক্তার মল্লিক,ইব্রাহিম হোসেন,আমিরুল ইসলাম, আজিজুর রহমান মেম্বর,কবীর আহমেদ, আব্দুস সালাম রঞ্জু মেম্বর,সাহাবুল আলম,আব্দুল গাফ্ফার,,সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, তারেক আল শিশির, আশিকুর রহমান, আবিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি দলীয় হাই কমান্ডকে দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন,যারা বিএনপি নেতাদের হত্যার সাথে জড়িত হতে রক্ত ও অস্ত্র নিয়ে ঘোরে এবং যারা হাট ঘাট,বালু মহল দখল,চাঁদাবাজি,সন্ত্রাসী ও লুটপাটের সাথে জড়িত তাদের বাদ দিয়ে জনগণ যাকে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে এম প্রকৃত বিএনপির যেকোন নেতাকে মনোনয়ন দেওয়া হউক। তিনি বলেন,আমার সাথে যারা রয়েছেন তারা শহীদ জিয়ার আদর্শের প্রকৃত বিএনপি এবং তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বিনির্মানের কারিগর যাদের হাতে রক্ত ও অস্ত্রের মহরা নেই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট