1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

শিবগঞ্জে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীন মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে গুলিবিদ্ধ করার ঘটনার প্রেক্ষিতে সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি কর্তৃক বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি ব্যাগ মোটরসাইকেল থেকে পড়ে গেলে টহল দল তা উদ্ধার করে তল্লাশি চালায়। তল্লাশিতে ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীরা দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ এবং দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট