1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

এক জন মানবিক ফিটুর গল্প

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ী স্টেশনের পাশে মানসিক ভারসাম্যহীন মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে ২০২০ সালের দিকে কয়েকজন ব্যক্তিকে সাথে নিয়ে মানবিক সহায়তা সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছিলো। মানবিক সহায়তা সেচ্ছাসেবক টিম প্রায় সাড়ে ৬ বছর ধরে মানসিক ভারসাম্যহীন মানুষ কে তার নিজ পরিবারের কাছে তুলে দিচ্ছেন মানবিক সহায়তা সেচ্ছাসেবক টিম সভাপতি মোঃ আব্দুল গনি ফিটু।

আব্দুল গনি ফিটু চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট, শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ সদরসহ অনেক এলাকায় ঘুরে, ঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষ কে সংগ্রহ করে তার আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন। এ পর্যন্ত মানবিক সহায়তা সেচ্ছাসেবক টিমের সহায়তায় ১০১৯ জন এবং ভারতীয় ৩ জন মানসিক ভারসাম্যহীন মানুষ কে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে এখন মানবিক সহায়তা সেচ্ছাসেবক টিম পরিবারে ৬ জন মানসিক ভারসাম্যহীন মানুষ রয়েছে। তাদের পরিবারের সন্ধান পাওয়া গেলে তাদের কে পরিবারের কাছে মানবিক সহায়তা সেচ্ছাসেবক টিমের সহযোগিতায় তাদের নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সমাজে আমরা অনেকেই এমন মানুষের পাশ কাটিয়ে যায় যাদের মাথার উপরে নেই ছাদ, নেই পরিচ্ছন্ন কাপড়, নেই চিকিৎসার সুযোগ কিন্তু একজন মানুষ আছেন যিনি এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তাদের লম্বা চুল গুলো কেটে করেছেন সুন্দর ও স্বাবলীল, তাদের পড়িয়েছেন পরিচ্ছন্ন পোশাক। কেউ যখন ফিরে দেখে না তখন পাশে দাঁড়িয়ে পুনর্বাসন এর ব্যবস্থা করে দেন তিনি।

২৫,৩০,৪০ বছর পরেও অনেকে ফিরে পেয়েছেন নিজের পরিবার। রাস্তা থেকে অসহায় পাগলদের তুলে নিয়ে আশ্রয় দেয়াই তার নেশা।ফিটু শুধু আশ্রয় না,পরম যত্নে আগলে রেখে তাদের ব্যবস্থা করেন চিকিৎসার, সঠিক বাসস্থানের।দিন শেষে তারা যেন পরিবারের কাছে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করছেন নিজ উদ্যোগে। এজন্য লোকে বলে তাকে মানবিক ফিটু।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট