1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

গাজীপুরের কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর রাসেল বেপারী নামে এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর রাসেল বেপারী (৩৮) নামে এক যুবককে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ । শনিবার দুপুরে অপহৃত রাসেল বেপারী ও তিন জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। অপহৃত রাসেল বেপারী কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের বাসেত উদ্দিন বেপারীর ছেলে।Open photo

পুলিশ জানায়, শুক্রবার রাতে রাসেল ব্যাপারীকে অপহরণকারী শাকিল মোল্লা কৌশলে তার বাড়ি থেকে ডেকে এনে মোটরসাইকেল যোগ অপহরণকারীর বাড়ির পাশে পরিতক্ত মুরগির ফার্মের ভিতরে হাত পা বেঁধে এক লক্ষ ৭৫ হাজার টাকা মুক্তিপনের দাবি করে মারধর শুরু করে। রাতভর নির্যাতনের পর টাকা না পেয়ে শনিবার সকাল থেকে পূনরায় মারপিট শুরু করলে তার ডাক চিৎকারে শুনে স্থানীয়রা দুপুর ১২ টার দিকে ৯৯৯ লাইনে ফোন করেন। ফোন পেয়ে কালীগঞ্জ থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকার একটি পরিতক্ত মুরগির ফার্ম থেকে অপহৃত রাসেল বেপারীকে উদ্ধার করে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে।

Open photo

গ্রেফতারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের করিম মোল্লার ছেলে শাকিল মোল্লা (৩৫), একই ইউনিয়নের রাতকানা গ্রামের মো: নুরচান আকন্দের ছেলে গোলজার হোসেন (৩৬) এবং পার্শ্ববতী মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মোঃ বাবুল মোড়লের ছেলে মোঃ নাঈম মোড়ল (২৫)। অপহরণের বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা অপহৃত রাসেল বেপারীকে উদ্ধার করে। এ সময় অভিযান চালিয়ে হত্যা,অপহরণ ও মাদকসহ ১১ মামলার আসামি শকিল মোল্লাহসহ ৩ অপরহানকারীকে গ্রেপ্তার করি ।

উক্ত বিষয় কালীগঞ্জ থানায় একটি মামলা রুজ হয়েছে। শনিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত অপহরণকারীদের সাত দিনের পুলিশ রিমান্ডোর আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট