1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী নগরীর আলিগঞ্জে শ্রমিক সংগঠনের কর্মী নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
. টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রাজশাহী নগরীর আলিগঞ্জে শ্রমিক সংগঠনের কর্মী নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে জমিজমা ও পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে শান্ত (২৬) নামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর আলীগঞ্জ পূর্বপাড়ায় দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি রিপনকে (৪৩) গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাত আনুমানিক পৌনে ৫ টায় আরএমপি’র রাজপাড়া থানার একটি বিশেষ টিম রাজশাহী জেলার বাঘা থানার নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রিপনসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ বিরোধিতার জেরে ভিকটিম ওমর ফারুক ওরফে শান্ত (২৪)কে নির্মমভাবে হত্যা করা হয়।

পুলিশ জানায়, রিপনসহ অন্যান্য আসামিরা সুদের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। এই বিরোধের জের ধরেই শান্তকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মামলায় মোট তিনজন আসামি রয়েছে। পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

অন্যদিকে এই হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজশাহী মহানগরী জাামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এমন নৃশংস হত্যাকান্ড খুবই উদ্বেগজনক, দ্রæত হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সেই সাথে নিহতের পরিবারে প্রতি শোক ও সমাবেদনা জ্ঞাপন করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট