1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মায়ের মরদেহ দেখার সুযোগ পেলেন ভারতে থাকা মেয়ে মালেকা বেগম - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

মায়ের মরদেহ দেখার সুযোগ পেলেন ভারতে থাকা মেয়ে মালেকা বেগম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মানবিক উদ্যোগে মায়ের মরদেহ দেখার সুযোগ পেলেন ভারতে বসবাসকারী মেয়ে মোছা. মালেকা বেগম। মঙ্গলবার সকালে কিরণগঞ্জ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস–এর কাছে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে শূন্যরেখায় তাকে মরদেহ দেখানো হয়।

এর আগে সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান শিবগঞ্জের বাসিন্দা তারা বানু (৭৫)। মৃত্যুসংবাদ পেয়ে মালেকা বেগম বিএসএফের মাধ্যমে মায়ের মরদেহ দেখার আবেদন জানান।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, মানবিক বিবেচনায় ভারতীয় স্বজনদের ১৫ মিনিটের জন্য মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন মালেকা বেগম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট