1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খাদিজা বেগম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম। পরে এক মানববন্ধন ও র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,শিক্ষক -শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার(ভূমি) মজিবর রহমান, কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস ও আনারকলি বেগম,গণ-অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন ও সোহরাব হোসেন, শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ ও মেহবুবা আকতার স্নিগ্ধা,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম ও সদস্য এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, স্কাউট লিডার ফেরদৌস আলম মানিক,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতা সৃষ্টি করার কথা বলেন। ইউএনও তার বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে সর্বাগ্রে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি দুর্নীতির বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট