1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, আটক ৪ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রাবাসের ছাদ ধসে ছাত্র আহত: ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে পোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাইপোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাই বাগমারায় সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণদেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

পুঠিয়ায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, আটক ৪

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার কাঁঠালবাড়িয়া, পশ্চিম খুঁটিপাড়া, কার্তিকপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে মোট ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, প্রশাসনের এই তৎপরতা ভবিষ্যতেও চলমান থাকবে এবং মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধিতেও পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট