1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় ডিলার ও মিলার নিবন্ধন কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

নওগাঁয় ডিলার ও মিলার নিবন্ধন কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁয় সফলভাবে অনুষ্ঠিত হলো “ডিলার ও মিলার নিবন্ধন কর্মশালা–২০২৫”। জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ডিলার ও মিলারদের নিবন্ধন প্রক্রিয়া, নিয়ম-কানুন এবং প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ ফরহাদ খন্দকার। তিনি বলেন, সঠিক নিবন্ধন ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীরা যাতে আধুনিক প্রক্রিয়া সম্পর্কে আরও দক্ষতা অর্জন করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ। টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বেক্সিমকো গ্রুপের বিশেষজ্ঞরা। তারা নিবন্ধন পদ্ধতি, ডেটা ব্যবস্থাপনা, প্রযুক্তি ব্যবহারের নিয়ম এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিস্তারিত ধারণা দেন।

কর্মশালায় নওগাঁ জেলার প্রতিটি উপজেলা থেকে নির্বাচিত ৫০ জন ডিলার ও মিলার অংশগ্রহণ করেন। উপস্থিত সদস্যরা জানান, এ ধরনের কর্মশালা তাদের বাস্তব কাজের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে। আয়োজক প্রতিষ্ঠান আরও জানায়, ভবিষ্যতে ডিলার ও মিলারদের দক্ষতা বৃদ্ধি এবং পরিষেবা উন্নয়নে নিয়মিতভাবে এ ধরনের কর্মশালা আয়োজন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট